আমাদের সম্পর্কে

একটি অরাজনৈতিক, অলাভজনক, মানবসেবামূলক প্রতিষ্ঠান

আল-মানাহ ফাউন্ডেশনের সভা
ফ্রি মেডিকেল ক্যাম্প
২০২৪প্রতিষ্ঠাকাল

আল-মানাহ ফাউন্ডেশন একটি পরিচিতি

আল-মানাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক, মানবসেবামূলক প্রতিষ্ঠান। এর যাত্রা শুরু হয়েছিল একদল সৎ, মানবিক এবং আল্লাহ বিশ্বাসী মানুষের আন্তরিক প্রয়াসে। তাঁরা বিশ্বাস করেন, একটি সমাজে প্রকৃত পরিবর্তন আনার জন্য দরকার ভালোবাসা, সহানুভূতি এবং কার্যকর সহায়তার হাত প্রসারিত করা।

এই সংগঠনের প্রাণশক্তি হলো অদম্য, প্রাণচঞ্চল যুবশক্তি। কিছু সংখ্যক তরুণের সাংগঠনিক প্রজ্ঞা সমন্বিত করে এবং এলাকার সর্বস্তরের জনগণের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা নিয়ে রাষ্ট্রীয় বিধি-বিধানের সাথে সংগতি রেখে ২০২৪ সালের ১২ জুন আল-মানাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়।

প্রতিষ্ঠার পর থেকেই আল-মানাহ ফাউন্ডেশন সমাজের দরিদ্র, অনগ্রসর এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আমাদের লক্ষ্য শুধু ত্রাণ বিতরণ নয়, বরং একটি টেকসই সমাজ গঠনে সহায়তা করা। পরিবর্তন কখনো একা আনা যায় না, তবে একসাথে হলে তা সম্ভব — সমাজের প্রতিটি মানুষ যদি এক ধাপ এগিয়ে আসে, তবে অসংখ্য মানুষের জীবন বদলে যেতে পারে।

আমাদের মূল চালিকাশক্তি হলো মানবিক দৃষ্টিভঙ্গি। প্রতিটি মানুষকে আমরা দেখি সম্মান ও মর্যাদার চোখে। দরিদ্রতা কোনো অভিশাপ নয়; বরং সমাজের সম্মিলিত দায়িত্ব হলো দরিদ্র মানুষকে সহযোগিতা করা। এখানে সাহায্য নেওয়া মানুষদের কখনোই অবজ্ঞার চোখে দেখা হয় না — সহানুভূতির সঙ্গে, তাদের সম্মান রক্ষা করে সহায়তা প্রদান করা হয়।

আমাদের লক্ষ্য (মিশন)

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর জীবনদর্শনের আলোকে দেশজুড়ে, বিশেষত সমাজের তুলনামূলক উপেক্ষিত অংশে প্রাতিষ্ঠানিক ও উপ-প্রাতিষ্ঠানিকভাবে ইসলামী ও সাধারণ শিক্ষা-দীক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের উদ্যোগ, আর্তমানবতার সেবা এবং সৎকাজে উৎসাহ দান ও অসৎকাজ নিবারণে দাওয়াতি কার্যক্রম পরিচালনার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন।

আমাদের স্বপ্ন (ভিশন)

মানুষের আর্থসামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়ন, ঐতিহ্যবাহী ভাষা, সাহিত্য-সংস্কৃতি লালন, পরিবেশ ও মানবাধিকার সংরক্ষণ করার একটি তৃণমূল আন্দোলন সৃষ্টি করে দেশ ও মানুষের সেবায় আস্থা অর্জন। “মানুষের বিশ্বাস, আমাদের দায়িত্ব — বিশ্বাসে এগিয়ে চলা, মানবতার পথে।”

প্রতিষ্ঠাতার কথা

চেয়ারম্যানের বাণী

মোঃ শরিফুল ইসলাম

বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম।

সুপ্রিয় দেশবাসী ও আল-মানাহ ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট সকল স্বেচ্ছাসেবক এবং শুভানুধ্যায়ীদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে আমাদের ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই মহৎ যাত্রায় আপনাদের ত্যাগ ও সহযোগিতা আমাদের শক্তি।

বর্তমানে আমরা শিক্ষা, স্বাস্থ্য, এতিম ও দুস্থদের সহায়তা এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছি। আমরা বিশ্বাস করি, ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই একদিন বড় পরিবর্তনের সূচনা করবে।

হে আল্লাহ! আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন। যারা এই ফাউন্ডেশনের কাজে শ্রম, অর্থ এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন, আপনি তাদের ইহকাল ও পরকালে উত্তম প্রতিদান দান করুন। আমাদের সকল কাজে বরকত দিন এবং আমাদের নিয়তকে কবুল করুন। আমিন।

মোঃ শরিফুল ইসলামচেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা, আল-মানাহ ফাউন্ডেশন

লক্ষ্য ও উদ্দেশ্য

  • নামাজ কায়েম করা — ব্যক্তি ও সমাজ জীবনে সালাতের গুরুত্ব প্রতিষ্ঠা।
  • মানবতার সেবা ইবাদতের একটি রূপ — গরীব, অসহায় ও নিপীড়িতদের সেবা করা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এক ইবাদত।
  • ইলম ও ইসলামী শিক্ষার প্রসার — হিফজুল কুরআন, ইসলামী শিক্ষাকেন্দ্র, দাওয়াহ ইত্যাদির মাধ্যমে দীনের জ্ঞান ছড়িয়ে দেওয়া।
  • মুসলিম উম্মাহর ঐক্য ও দ্বীনি সংহতি — সব বিভেদ ভুলে উম্মাহর ঐক্য, সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখা।
  • মানবসেবা ইবাদতেরই অংশ — দরিদ্র, এতিম, অসহায় ও বিপদগ্রস্তদের পাশে দাঁড়ানো হবে ফাউন্ডেশনের প্রধান কাজ।

নীতি ও আদর্শ

১

পবিত্র কুরআন ও আল্লাহর রাসুল মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাহ তথা কর্মনীতিই আমাদের মূল আদর্শ।

২

কুরআন-সুন্নাহকে সালাফে সালিহীনের ব্যাখ্যার আলোকে গ্রহণ করা এবং আহলুস-সুন্নাহ ওয়াল-জামা‘আহর আক্বীদা ও দৃষ্টিভঙ্গি লালন করা।

৩

শিরকমুক্ত ঈমান ও বিদ‘আতমুক্ত আমলের প্রতি আহ্বান করা।

৪

উম্মাহর ঐক্য ও সংহতির জন্যে কাজ করা; মতপার্থক্যপূর্ণ বিষয়ে প্রান্তিকতা পরিহার করে মধ্যপন্থা অবলম্বন করা।

৫

রাজনৈতিক কর্ম ও অবস্থান গ্রহণ থেকে বিরত থাকা এবং দলমত নির্বিশেষে সকলের বৃহত্তর কল্যাণে কাজ করে যাওয়া।

সৎ ও নিবেদিত টিম

যাদের নিরলস পরিশ্রমে এগিয়ে চলেছে আল-মানাহ ফাউন্ডেশন

মোঃ শরিফুল ইসলাম

মোঃ শরিফুল ইসলাম

চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা

মোঃ জিয়াউল রাব্বি

মোঃ জিয়াউল রাব্বি

পরিচালক

মোঃ রমজান

মোঃ রমজান

সাধারণ সম্পাদক

মোঃ জাকির

মোঃ জাকির

অর্থ সম্পাদক

মোঃ উবায়দুল ইসলাম

মোঃ উবায়দুল ইসলাম

ত্রাণ বিষয়ক সম্পাদক

মোঃ নাদিম মিয়া

মোঃ নাদিম মিয়া

সাংগঠনিক সম্পাদক

মোঃ আহসান হাবীব

মোঃ আহসান হাবীব

শিক্ষা বিষয়ক সম্পাদক

মোঃ জোবায়ের হোসেন

মোঃ জোবায়ের হোসেন

শিক্ষা বিষয়ক সম্পাদক

মাওলানা আজহারুল ইসলাম বায়েজিদ

মাওলানা আজহারুল ইসলাম বায়েজিদ

শিক্ষা বিষয়ক সম্পাদক

মোঃ ইমরান মিয়া

মোঃ ইমরান মিয়া

সমাজ কল্যাণ সম্পাদক

মোঃ সাকিল হোসেন

মোঃ সাকিল হোসেন

ক্রীড়া সম্পাদক

আব্দুল্লাহ খান

আব্দুল্লাহ খান

দপ্তর সম্পাদক

স্বীকৃতি ও সম্মাননা

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসককে সম্মাননা প্রদান

সম্মাননা সনদপত্র

স্বেচ্ছাসেবকদের স্বীকৃতি প্রদান

২৫+
নিবেদিত সদস্য ও স্বেচ্ছাসেবক
১০০+
পরিবারে ঈদ উপহার (২০২৫)
১০০+
চারা বিতরণ ও রোপণ
৫০০
পরিবারে ইফতার — লক্ষ্য ২০২৬