খাদ্য বিতরণ
গরিব, অসহায়, পথশিশু ও দুর্যোগকবলিত মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবণ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ।
ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ সরবরাহ, বিশেষ রোগীদের আর্থিক সহায়তা ও হাসপাতালে ভর্তির খরচ বহন।

চিকিৎসা সহায়তা মানে দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা ব্যয় বহন করা বা প্রয়োজনীয় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। অনেক মানুষ, যারা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেন না, তাদের জন্য আল-মানাহ ফাউন্ডেশন একটি পরম আশ্রয়স্থল।
ফ্রী স্বাস্থ্য সেবা মেডিকেল ক্যাম্প: ০২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, সকাল ১১টা থেকে দাসপাড়া মোড়, রাজগাতি, নান্দাইলে ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। রোগী দেখেন ডাঃ এফ.ই ফারুক (ইমন), এমবিবিএস (ডিইউ), পিজিটি (মেডিসিন)। মেডিসিন, ডায়াবেটিস, জ্বর, সর্দি-কাশি, হাই প্রেশার, বক্ষব্যাধি, হাঁপানি, বাত ব্যথা ও চর্মরোগের বিনামূল্যে পরামর্শ দেওয়া হয়।
আল-মানাহ ফাউন্ডেশন নিয়মিতভাবে শত শত মানুষকে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের সুবিধা প্রদান করে জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
গরিব, অসহায়, পথশিশু ও দুর্যোগকবলিত মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবণ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ।
রমজান ২০২৬-এ ৫০০ পরিবারকে পুরো এক মাসের ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের ইফতার প্রকল্প।
ঈদুল আজহা ২০২৫-এ শতাধিক পরিবারকে খাদ্য, নতুন পোশাক ও প্রয়োজনীয় জিনিসসহ বিশেষ ঈদ উপহার বিতরণ।