রমজানে ইফতার বিতরণ
রমজান ২০২৬-এ ৫০০ পরিবারকে পুরো এক মাসের ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের ইফতার প্রকল্প।
গরিব, অসহায়, পথশিশু ও দুর্যোগকবলিত মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবণ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ।

খাদ্য বিতরণ হলো গরিব, অসহায়, পথশিশু অথবা দুর্যোগকবলিত মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা। আল-মানাহ ফাউন্ডেশন নিয়মিতভাবে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করে থাকে। পথশিশু, দুস্থ পরিবার ও অভুক্ত মানুষের মুখে একবেলার খাবার তুলে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এক শুক্রবার আতকাপাড়ার মোড়ে “আল-মানাহ ফাউন্ডেশন — আমরা পাশে আছি” লেখা গাড়ি থেকে চাল, ডাল, তেল, সাবানের ব্যাগ পৌঁছে গিয়েছিল ঘরে ঘরে। গ্রামের মানুষ বলেছিল, “ওরা শুধু চাল দেয়নি, শান্তি দিয়েছে, সম্মান দিয়েছে, ভালোবাসা দিয়েছে।”
এই সহায়তা কোনো লোক দেখানো নয়, বরং চুপচাপ, সম্মানের সঙ্গে করা হয়।
রমজান ২০২৬-এ ৫০০ পরিবারকে পুরো এক মাসের ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের ইফতার প্রকল্প।
ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ সরবরাহ, বিশেষ রোগীদের আর্থিক সহায়তা ও হাসপাতালে ভর্তির খরচ বহন।
ঈদুল আজহা ২০২৫-এ শতাধিক পরিবারকে খাদ্য, নতুন পোশাক ও প্রয়োজনীয় জিনিসসহ বিশেষ ঈদ উপহার বিতরণ।