খাদ্য বিতরণ
গরিব, অসহায়, পথশিশু ও দুর্যোগকবলিত মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবণ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ।
আল-মানাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক, মানবসেবামূলক প্রতিষ্ঠান — যা অসহায়, দরিদ্র এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে ২০২৪ সালের ১২ জুন যাত্রা শুরু করেছে।
বিকাশ, নগদ, রকেট ও ব্যাংকের মাধ্যমে দান করা যায়। পেমেন্ট নম্বরসমূহ দেখুন
রাসূলুল্লাহ (সা.)-এর জীবনদর্শনের আলোকে শিক্ষা, আর্তমানবতার সেবা ও দাওয়াহর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের লক্ষ্য
সমাজের উপেক্ষিত অংশে ইসলামী ও সাধারণ শিক্ষা-দীক্ষা এবং কর্মমুখী প্রশিক্ষণের উদ্যোগ; দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের পড়ালেখায় সহায়তা।
খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান ও দুর্যোগকালীন সহায়তার মাধ্যমে আর্তমানবতার সেবা — সম্মান ও সহানুভূতির সঙ্গে।
সৎকাজে উৎসাহ দান ও অসৎকাজ নিবারণে দাওয়াতি কার্যক্রম, হিফজুল কুরআন ও বিশুদ্ধ ইলমের প্রচার ও প্রসার।


আল-মানাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক, মানবসেবামূলক প্রতিষ্ঠান। এর যাত্রা শুরু হয়েছিল একদল সৎ, মানবিক এবং আল্লাহ বিশ্বাসী মানুষের আন্তরিক প্রয়াসে। তাঁরা বিশ্বাস করেন, একটি সমাজে প্রকৃত পরিবর্তন আনার জন্য দরকার ভালোবাসা, সহানুভূতি এবং কার্যকর সহায়তার হাত প্রসারিত করা।
সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আমাদের নিয়মিত কার্যক্রম
গরিব, অসহায়, পথশিশু ও দুর্যোগকবলিত মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবণ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ।
রমজান ২০২৬-এ ৫০০ পরিবারকে পুরো এক মাসের ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের ইফতার প্রকল্প।
ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ সরবরাহ, বিশেষ রোগীদের আর্থিক সহায়তা ও হাসপাতালে ভর্তির খরচ বহন।
ঈদুল আজহা ২০২৫-এ শতাধিক পরিবারকে খাদ্য, নতুন পোশাক ও প্রয়োজনীয় জিনিসসহ বিশেষ ঈদ উপহার বিতরণ।
দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের স্কুল ড্রেস, বই-খাতা, ব্যাগ, মাসিক বৃত্তি এবং মাদ্রাসা ও স্কুলে আর্থিক অনুদান।
ভাঙা ঘরে বসবাসকারী অসহায় পরিবারের জন্য মজবুত দরজা, শুকনো ছাদসহ নিরাপদ ঘর নির্মাণ ও মেরামত।
বৃক্ষরোপণ প্রকল্প ২০২৫ — ১০০টি গাছ রোপণের লক্ষ্য; এ পর্যন্ত শতাধিক চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।
বন্যা, ঘূর্ণিঝড়, শৈত্যপ্রবাহ, অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগে দুর্গত মানুষের পাশে জরুরি খাদ্য, ওষুধ ও পুনর্বাসন সহায়তা।
হিফজুল কুরআন, ইসলামী শিক্ষাকেন্দ্র, সাপ্তাহিক দারস ও জ্ঞানমূলক প্রতিযোগিতার মাধ্যমে দীনের বিশুদ্ধ জ্ঞান ছড়িয়ে দেওয়া।
চলুন একসাথে পরিবর্তন আনি
মাসিকনিয়মিত অনুদান ফাউন্ডেশনকে টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি সাহায্য করে। নিয়মিত দানের অর্থেই মূলত সকল কল্যাণমুখী কার্যক্রম পরিচালিত হয়।
সকল খাতসুনির্দিষ্ট খাতে দান করলে তা সে খাতেই ব্যয় হয়; আর সাধারণ তহবিলের অর্থ ফাউন্ডেশন পরিচালিত সকল কল্যাণমূলক কার্যক্রমের জন্য উন্মুক্ত থাকে।
যাকাতযাকাত ইসলামের অন্যতম মৌলিক স্তম্ভ এবং একটি মানবিক ইবাদত। যাকাত অর্থনৈতিক বৈষম্য দূর করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে।
চলমান সওয়াবমসজিদ-মাদরাসা নির্মাণ, নলকূপ খনন, দীনি বই বিতরণ, বৃক্ষরোপণ ও গৃহহীনদের ঘর নির্মাণ — যে দানের উপকার দীর্ঘদিন অব্যাহত থাকে।
৫০০ পরিবার৫০০ পরিবারকে ১ মাসের ইফতার — ছোলা, খেজুর, মুড়ি, সয়াবিন তেল ও চিনি পৌঁছে দেওয়ার প্রকল্পে অংশ নিন।
গৃহ নির্মাণভাঙা ঘরে থাকা অসহায় পরিবারের জন্য মজবুত, নিরাপদ ঘর নির্মাণ — আপনার দানে গড়ে উঠুক ভরসার দেয়াল।
নিচের যেকোনো পদ্ধতিতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আর্তমানবতার সেবায় ভূমিকা রাখতে পারেন।
আটকাপাড়ার মানুষের জীবনে আল-মানাহ ফাউন্ডেশনের সহায়তার বাস্তব অভিজ্ঞতা
ঘরে চাল নেই, তিন নাতি খালি পেটে। এক শুক্রবার ফাউন্ডেশনের গাড়ি থেকে চাল, ডাল, তেল পৌঁছে যায় ঘরে ঘরে — “আজ আল্লাহ আমার নাতিদের খাওয়ার ব্যবস্থা করেছেন।”
ক্লাস সেভেনের হাসান নতুন বই চেয়েছিল। ফাউন্ডেশন দেয় নতুন ব্যাগ, ইউনিফর্ম, বই। আজ হাসান কলেজে — “আমার মায়ের স্বপ্ন কখনো ভাঙেনি।”
গত ঈদেও পরেছিল স্কুলের পুরোনো ইউনিফর্ম। এবার ঈদের দু’দিন আগে হাতে পেল আকাশি রঙের নতুন পাঞ্জাবি — “মা, এবার ঈদটা সত্যি আমারও আসবে!”
আমাদের কার্যক্রমের কিছু মুহূর্ত
“যে ব্যক্তি একজন মানুষের প্রাণ রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতির প্রাণ রক্ষা করল।” — আল-মায়েদা: ৩২