খাদ্য বিতরণ
গরিব, অসহায়, পথশিশু ও দুর্যোগকবলিত মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবণ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ।
রমজান ২০২৬-এ ৫০০ পরিবারকে পুরো এক মাসের ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের ইফতার প্রকল্প।

রমজান মাসে অনেক দরিদ্র পরিবার সামর্থ্যের অভাবে ইফতারের ন্যূনতম আয়োজনও করতে পারে না। তাদের পাশে দাঁড়াতে আল-মানাহ ফাউন্ডেশন প্রতি বছর ইফতার বিতরণ প্রকল্প পরিচালনা করে।
ইফতার বিতরণ রমজান-২০২৬: এই প্রকল্পের আওতায় ৫০০ পরিবারকে ১ মাসের ইফতার দেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। প্রত্যেক পরিবারকে দেয়া হবে ২ কেজি ছোলা, ১ কেজি খেজুর, ১ কেজি মুড়ি, ১ লিটার সয়াবিন তেল ও ১ কেজি চিনি।
যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, সে রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করবে, অথচ রোজাদারের সওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না। — তিরমিজি
গরিব, অসহায়, পথশিশু ও দুর্যোগকবলিত মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবণ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ।
ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ সরবরাহ, বিশেষ রোগীদের আর্থিক সহায়তা ও হাসপাতালে ভর্তির খরচ বহন।
ঈদুল আজহা ২০২৫-এ শতাধিক পরিবারকে খাদ্য, নতুন পোশাক ও প্রয়োজনীয় জিনিসসহ বিশেষ ঈদ উপহার বিতরণ।