পরিবেশ কর্মসূচি

পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণ

বৃক্ষরোপণ প্রকল্প ২০২৫ — ১০০টি গাছ রোপণের লক্ষ্য; এ পর্যন্ত শতাধিক চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।

কার্যক্রমের বিবরণ

পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণ

পরিবেশ রক্ষা এবং বৃক্ষরোপণ একটি সমাজের দীর্ঘমেয়াদি কল্যাণের গুরুত্বপূর্ণ অংশ। আল-মানাহ ফাউন্ডেশন পরিবেশকে সৃষ্টিকর্তার একটি গুরুত্বপূর্ণ আমানত মনে করে এবং তা সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বৃক্ষরোপণ শুধু একটি গাছ লাগানো নয়, বরং একটি জীবনের বীজ বপন করার মতো।

ফাউন্ডেশনের পক্ষ থেকে এ পর্যন্ত শতাধিক চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। গাছ বাতাস বিশুদ্ধ রাখে, গরম কমায় ও ছায়া দেয়, বন্যা ও ঘূর্ণিঝড় প্রতিরোধ করে, মাটি রক্ষা করে, সৌন্দর্য ও মানসিক প্রশান্তি আনে — এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অমূল্য উপহার।

প্রকৃতি আমাদের বন্ধু। গাছ লাগানো মানে শুধু একটি দান নয়, বরং এটা একটি ইবাদতের মতো কাজ — “একটি গাছ লাগালে, একটি প্রাণ বাঁচে।”

ছবিতে কার্যক্রম

অন্যান্য কার্যক্রম